,

মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৬

news-image

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। বুধবার দিবাগত রাতে তাদেরকে আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন- আলী নূর চৌধুরী (২০), সৌরভ খান (১৯), ইমরান মিয়া (৩৬), শান্ত (২০), রতন (১৮) ও মুসা (১৯)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার-উজ-জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, দু’টি ছুরি, ১১টি করাত ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য জানিয়ে তিনি বলেন, চক্রের সদস্যরা দিনের বেলা ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন এলাকায় ছিনতাই করে থাকে। রাতের বেলা ফাঁকা বাড়ি দেখে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ডাকাতি করতো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর