,

বিড়াল বলছে জিতবে রাশিয়া

news-image

নিউজ ডেস্ক।। শেষ আট মাসে একটা ম্যাচেও জেতেনি রাশিয়া। কিন্তু অ্যাকিলিস বলে দিচ্ছে, বিশ্বকাপের প্রথম ম্যাচ জিতবে আয়োজক দেশই।

অ্যাকিলিস একটি ধবধবে সাদা বিড়ালের নাম। বাস সেন্ট পিটার্সবার্গের একটি জাদুঘর। অতীতেও জীবজন্তুকে দিয়ে বিশ্বকাপের ম্যাচের ভবিষ্যদ্বাণী করানো হয়েছে। বাদ যায়নি অক্টোপাস থেকে হাতির বাচ্চাও। এরই ধারাবাহিকতায় এবার আসরে হাজির এক বধির সাদা বিড়াল!

এর আগেও অবশ্য অ্যাকিলিসকে একই ভূমিকায় দেখা গিয়েছে। গত বছর রাশিয়ায় কনফেডারেশনস কাপের সময়। সে বার একটা বাদে সব ম্যাচেই তার ভবিষ্যদ্বাণী মিলেছিল। তাই বিশ্বকাপেও এই বিড়াল তপস্বীর উপর ভরসা করা হচ্ছে। বুধবার অ্যাকিলিসের সামনে দু’টি খাবারের বাটি রাখা হয়েছিল। একটা রাশিয়ার জাতীয় পতাকাসহ, অন্যটি সৌদি আরবের। অ্যাকিলিস কিন্তু রাশিয়ার পতাকা দেওয়া বাটিটাই বেছে নিয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুন) রাশিয়া বনাম সৌদি আরব ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ফুটবল ইতিহাসের একুশ নম্বর বিশ্বকাপ। এই বিশ্বকাপে সব চেয়ে কম ফিফা র‌্যাঙ্কিংয়ে থাকা দু’দেশের লড়াই। র‌্যাঙ্কিংয়ে রাশিয়ার অবস্থান এখন ৭০। আর সৌদি আরবের ৬৭। ফিফা র‌্যাঙ্কিংয়ের বিচারে এগিয়ে থাকার কথা সৌদিদেরই। কিন্তু জাদুঘরের ইঁদুর মারতে পোষা বিড়াল দলের সর্দার র‌্যাঙ্কিংয়ের তোয়াক্কা করছে না। তার পছন্দ লেভইয়াশিনের দেশই।

এদিকে, রাশিয়ার অর্থোডক্স চার্চও বুধবার স্বদেশীয়দের জয় কামনা করে প্রার্থনা সারল। চার্চে না হলেও প্রার্থনায় বসেছে, ফিফা রেফারিরাও।

এবার চমক থাকছে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও। এ বার উদ্বোধনী অনুষ্ঠান একটু অন্য রকম হতে পারে বলে ইঙ্গিত দিয়েছে ফিফা। বেশি জোর দেওয়া হবে সঙ্গীতানুষ্ঠানে। অন্যতম আকর্ষণ পপ তারকা রবি উইলিয়ামস। থাকছেন একাধিক সঙ্গীতশিল্পীও। সূত্র: আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর