,

খালেদা জিয়ার সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে হবিগঞ্জের জেলা প্রশাসকের নিকট স্মরকলিপি

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে সু-চিকিৎসা ও মুক্তির দাবিতে হবিগঞ্জে জেলা প্রশাসকের নিকট
স্মরকলিপি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০টায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মেয়র আলহাজ্ব জি কে গউছ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে এই স্মরকলিপি দাখিল করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর উদ্দিন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাজী এনামুল হক, শ্রম বিষয়ক সম্পাদক হাজী শফিকুর রহমান চৌধুরী, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি আজিজুর রহমান কাজল, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাশিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম নানু, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ, জেলা যুবদলের সভাপতি মিয়া মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুর রহমান সিতু, জেলা মহিলাদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা, জেলা ছাত্রদলের সভাপতি এমদাদুল হক ইমরান, সিনিয়র সহ সভাপতি জিলুর রহমান, সাধারণ সম্পাদক রুবেল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ রিংগন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, নুরজাহান বেগম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর