,

টেকনাফে পুলিশের অভিযানে ৩ মাসে ৫৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

news-image

কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ গত তিন মাসে পৃথক অভিযান চালিয়ে ১৮ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধারসহ ৭৫ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করা হয়।

পুলিশ জানায়, ১ মার্চ থেকে ১ জুন পর্যন্ত থানার ওসি রনজিত কুমার বড়ুয়ার নিদের্শনায় পুলিশ সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৮ লক্ষ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেন। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য অন্তত ৫৪ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানা গেছে।

এসময় পুলিশের দায়েরকৃত ৪০টি মাদক মামলার বিপরীতে ৪৫ জন আসামীকে হাতে নাতে আটক করেন। উক্ত সময়ে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭টি এলজি, ৩টি বন্দুক, ১টি পিস্তল ও ২০রাউন্ড কার্তুজ উদ্ধার করেন।

এদিকে, অতীতের যে কোন সময়ের চেয়ে অনেকগুণ বেশী ইয়াবা উদ্ধার করায় টেকনাফ থানা পুলিশের ওসি ইতিমধ্যে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্টত্বের পদক পেয়েছেন। তবে সম্প্রতি আইন শৃংখলা বাহিনী এবং দুস্কৃতিকারীদের মধ্যে সৃষ্ট বন্দুকযুদ্ধে দুই জনপ্রতিনিধিসহ টেকনাফের ৫ ব্যক্তি হতাহতের ঘটনায় সীমান্তে ইয়াবা কারবারীদের মধ্যে চরম প্রভাব পড়েছে। ঘটনার পরপরই মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের কেউ কেউ আত্মগোপনে এবং অনেকে এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

মাদক ব্যবসায়ীদের নির্মিত দালান কোটা এখন জনশুন্য। ওদের রাজ প্রসাদ এখন খাঁ খাঁ করছে। এই কারণে পুলিশ বা অন্য বাহিনী মাদক বিরোধী অভিযানে গেলে ইয়াবা কারবারীদের স্বপ্নের ঘর সমূহে সত্তরোর্ধ্ব নারী ছাড়া আর কেউ থাকেন না।

এদিকে মাদক বিরোধী অভিযান টেকনাফের ঈদের বাজারে পর্যন্ত প্রভাব পড়েছে বলে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রণজিত কুমার বড়ুয়া জানান, ইয়াবার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছি। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপির নিদের্শনায় ইয়াবা শূন্যের কোটায় নিয়ে আসতে এ যুদ্ধ অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, পুলিশের মৌলিক কাজ আইনশৃঙ্খলার দায়িত্ব হলেও সীমিত সংখ্যক জনবল নিয়ে মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর