,

শিক্ষিকার বিষপান পরকীয়ার জেরে

news-image

নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুরে এক স্কুলশিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের নাম জান্নাতুল মাওয়া (২৫)। তিনি সদর উপজেলার হোসেনপুর গ্রামের খোরশেদ আলমের মেয়ে। লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে জান্নাত শহরের হাসপাতাল সড়কের লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষকতা করে আসছিলেন। তিনি বিয়ে করেননি। তার ভাই তারেক হোসেনের সঙ্গে হাসপাতাল সড়কের নুর ভবনে ভাড়া বাসায় থাকতেন।

মঙ্গলবার রাতে জান্নাত বিষপান করেছেন জানিয়ে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাম প্রকাশ না করা শর্তে ওই শিক্ষা-প্রতিষ্ঠানের এক শিক্ষক জানান, জান্নাতের সঙ্গে প্রতিষ্ঠানের এক শিক্ষকের পরকীয়া চলছিল। এর জেরে তিনি বিষপানে আত্মহত্যা করতে পারেন।

তবে শিক্ষিকার ভাই বিষপানের কথা অস্বীকার করেন। তিনি বলেন, জান্নাত হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি কয়েকবার বমি করেন। পরে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, বিষপান অবস্থায় জান্নাতকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় কয়েকবার বমি করেছে।

লক্ষ্মীপুর হলি গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রেজাউল করিম সুমন বলেন, শিক্ষিকার মৃত্যুর খবর পেয়ে আমরা হাসপাতালে ছুটে গিয়েছি। তবে পরকীয়ার বিষয়ে আমার জানা নেই।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি লোকমান হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর