,

ক্যাপিটাল এফএমের ঈদ আয়োজন

news-image

বিনোদন প্রতিবেদক: ঈদ উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা প্রচার করবে ক্যাপিটাল এফএম ৯৪.৮। ঈদের তিন দিনই বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এফএমটি প্রচার করবে সিলেট, বরিশাল ও নোয়াখালীর আঞ্চলিক ভাষার অনুষ্ঠান ‘জেলাস’। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মিরাক্কেল’ খ্যাত শাওন মজুমদার ও আনোয়ার সজলের জোকসের অংশগ্রহণে ‘নাট-বল্টু’। ঈদ উপলক্ষে বিশেষভাবে সাজানো হবে অনুষ্ঠানটি। রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত থাকবে ‘আনপ্লাগড ৯৪.৮’। শাওন গানওয়ালা, সম্রাট ও এমিলের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম দিন অতিথি হয়ে আসবেন সংগীতশিল্পী অটামনাল মুন ও কর্নিয়া, দ্বিতীয় দিন টিনা মুশতারী এবং তৃতীয় দিন আগুন ও আঁখি আলমগীর। এ ছাড়া প্রতিটি দিনজুড়েই সময়ের জনপ্রিয় গানগুলো নিয়ে শ্রোতাদের সঙ্গে সরাসরি আড্ডায় মেতে উঠবেন এফএমটির জনপ্রিয় আরজেরা। এসএমএস ও লাইভ ফোনকলের মাধ্যমে শ্রোতারাও অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করতে পারবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর