,

ইতিহাসের সবচেয়ে বড় আইপিও নিয়ে আসছে সৌদি আরামকো

news-image

পৃথিবীর বৃহত্তম তেল উৎপাদক কোম্পানি সৌদি আরামকো ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও নিয়ে বাজারে আসছে। এই আইপিও’র সম্ভাব্য পরিমাণ হতে পারে দেড় ট্রিলিয়ন ডলার! এদিকে কোম্পানিটি বিশ্বজুড়ে তেল শোধনাগার তৈরীতে অংশীদার খোঁজায় মন দিয়েছে।

আগামী বছরে ইতিহাসের সবচেয়ে বড় এই আইপিও নিয়ে বিশ্বের বৃহৎ পুঁজিবাজারগুলোতে তালিকাভুক্ত হবার কথা রয়েছে আরামকোর। নিজেদের ভবিষ্যত শেয়ারের অবস্থান শক্তিশালী করতে বিশ্বজুড়ে বিভিন্ন তেল শোধনাগারে বিনিয়োগ বাড়াচ্ছে সৌদি রাজ পরিবারের নিয়ন্ত্রনাধীন এই কোম্পানিটি। এই বছর কোম্পানিটি চীন, ভারত এবং মালেয়শিয়ায় বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। এই সাথে দেশগুলোতে তারা নতুন নতুন অংশীদারের অনুসন্ধান করছে। আরামকোর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল আজিজ আল জাদাইমি রয়টার্সতে এইকথা জানিয়েছেন।

বর্তমানে আরামকো দৈনিক ৫ মিলিয়ন ব্যারেল জ্বালানী তেল উৎপাদন করে। তারা সংখ্যাটি ৮ থেকে ১০ মিলিয়ন ব্যারেলে নিয়ে যেতে আগ্রহী। আব্দুলআজিজ আরো জানান আরামকো ২০৩০ সালের মধ্যে অপরিশোধিত তেলের উৎপাদন দ্বিগুণ করতে চায়। কোম্পানিটি এখন দৈনিক ১০ মিলিয়ন অপরিশোধিত জ্বালানী উৎপাদন করে। তিনি বলেন, ‘আমদের পরিকল্পনা খুবই সাধারণ। আমরা প্রতিদিন ৮-১০ মিলিয়ন ব্যারেল পরিশোধন ক্ষমতায় পৌছাতে চাই। এবং রাসায়নিক খাতে আমরা ২০৪০ সালের মধ্যে সবার উপরে অবস্থান করতে চাই।’ দাহরানে আরামকোর প্রধান কার্যলয়ে দেয়া স্বাক্ষাৎকারে তিনি আরো বলেন, ‘আমরা একটি শক্তিশালী বাজার তৈরী করতে চাই। এবং নিজেদের চাহিদা বাড়াতে আমাদের আরো উন্নতি করতে হবে।’ – রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর