,

বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশে আবার বোমা ফুটবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

news-image

স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, আবার চাউল পেতে হলে নৌকা মার্কায় ভোট দিন। বর্তমান সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। বর্তমানে কোন সারের সংকট নেই। আবার বিএনপি- জামায়াত ক্ষমতায় আসলে দেশে বোমা ফুটবে তাই আগামী নির্বাচনে নৌকায় মার্কায় ভোট দেবার আহবান করেন।

তিনি বুধবার দুপুরে সাটুরিয়া ইউনিয়ন পরিষদ চত্তরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উক্ত ইউনিয়নের ১৩ শত দুস্থ্য পরিবারের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ উদ্ভোধনের সময় এসব মন্তব্য করেন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা গরীবের বন্ধু তাই ঈদ এলেই আপনাদের এক বেলা খাবারের জন্য আপনাদের হাতে চাউল তুলে দিচ্ছে। বর্তমান সরকার উন্নয়ন করেছে বলেই সাটুরিয়া ৯টি চেয়ারম্যানকেই নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। তেমনি ভাবে আগামী সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী বানানোর আহবান করেন।

এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া ইউএনও নাহিদ ফারজানা সিদ্দীকি, ওসি আমিনুর রহমান, ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু এবং বালিয়াটী ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিন, জেলা পরিষদের সদস্য মো. আমজাদ হোসেন লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম হোসেন, মো. আব্দুল মান্নান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে