,

ট্রুডোর কাছে ক্ষমা চাইলেন ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা

news-image

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করে ক্ষমা চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। এর আগে কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংঘাত ইস্যুতে তিনি টুড্রোর উদ্দেশ্যে বলেন, ‘তার জন্য নরকের বিশেষ স্থান প্রস্তুত আছে’।

মঙ্গলবার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাতকারে নাভারো বলেন, ‘আমার ভাষা অপ্রাসঙ্গিক ছিল এবং বাস্তবিকই আমার মন্তব্যের কারণে আমাদের অবস্থানের সঠিক বার্তা পৌঁছায় নি। এটি আমার ভুল ছিল। এই ধরণের ভাষা ব্যবহার করা উচিত হয় নি।’ এই সময় মন্তব্যের জন্য তিনি ক্ষমা চাইবেন কি না এমন প্রশ্নের উত্তরে নাভারো বলেন,‘হ্যাঁ, অবশ্যই।’

এর আগে কানাডার কুইবেকে জি-৭ সম্মেলনকে কেন্দ্র করে ফক্স নিউজকে দেয়া সাক্ষাতকারে নাভারো বলেন, ‘যে বৈদেশিক নেতা ট্রাম্পকে পেছন থেকে ছুরি মারছেন এবং খারাপ কূটনৈতিক পন্থা বেছে নিয়েছেন তার জন্য নরকের বিশেষ স্থান প্রস্তুত আছে।’ প্রসঙ্গত জি-৭ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ট্রুডো তাকে পেছন থেকে ছুরি মারছেন।

এই মন্তব্য করার পর তীব্র সমালোচনার মুখে পড়েন নাভারো। রিপাবলিকান সিনেটর ওরিন হিস সিএনএনকে বলেন, ‘নাভারোর নিজের মুখে লাগাম দেয়া উচিত কারণ আমি মনে করি এটি সব সীমা ছাড়িয়ে গিয়েছে।’ আরিজোনার সিনেটর জেফ ফেল্ক বলেন, ‘মিত্রদেশগুলোতো দূরের কথা কোন শত্রুর প্রতিও এমন ভাষা ব্যবহার করতে আমি দেখি নি।’ টেক্সাসের সিনেটর টেড ক্রুজ বলেন, ‘কারোরই অতিরিক্ত ঘৃণাত্মক ভাষা ব্যবহার করা শোভা পায় না।’ সিএনএন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর