,

পরমাণু চুক্তি থেকে সরে আসার হুমকি ইরানের

news-image

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, প্রধান প্রধান বিশ্বশক্তিগুলোর সঙ্গে করা ২০১৫ সালের পরমাণু চুক্তিতে যদি ইরান লাভবান নাই হয় তবে সেই চুক্তি বর্জন করবে তেহরান।

যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয়ার পর চীন ও ইউরোপিয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনা করে আসছে ইরান। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার ফোনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন রুহানি। এই সময় তিনি বলেন, যদি ইরান চুক্তির শর্ত মোতাবেক কোন ফল না পায় তবে এই চুক্তিতে থাকা অসম্ভব। ফোনালাপের পর দেয়া বিবৃতিতে ফ্রান্সসহ ইউরোপিয় দেশগুলোর সমালোচনা করেন রুহানি। তিনি বলেন, ‘তারা যৌথ পারমাণবিক চুক্তিকে ভঙ্গুর রুপ দান করতে চাইছে। অসাধারণ এই কূটনৈতিক অর্জন কারো অপ্রাসঙ্গিক সিদ্ধান্তের কারণে ভেস্তে যেতে পারে না। আমরা এটি কখনোই মেনে নিব না।’

তবে রুহানি বলেন, ইরান প্রত্যাশা করে বাকি পাঁচ দেশ ( ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীন) চুক্তির শর্তগুলো বজায় রাখবে। ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পরমাণু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দেন। ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর আর্থিক নিষেধাজ্ঞা বজায় রাখবে। প্রেস টিভি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর