,

আফগানিস্তানে তালেবান হামলায় জেলা গভর্নর নিহত

news-image

আফগানিস্তানে চলমান যুদ্ধবিরতির মধ্যেই উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশের এক জেলা গভর্নরকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা। মঙ্গলবার ফারিয়াবের কোহিস্তান জেলার গভর্নরকে হত্যা করার পাশাপাশি আটটি জায়গায় হামলা চালায় তারা।

এর আগে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ বছর পর আফগানিস্তানে সরকারি বাহিনীর সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতি ঘোষণা করে জঙ্গি গোষ্ঠীটি। ২০০১ সালে দেশটিতে মার্কিন আগ্রাসনের পর যা প্রথম। এর একদিন আগেই আফগানিস্তানের সরকারি বাহিনী যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলো। অন্যদিকে গত বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে জানান, আগামী ২০ জুন পর্যন্ত এ অস্ত্রবিরতি কার্যকর থাকবে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জাভেদ বেদার বলেন, জেলার একদম কেন্দ্রে তালেবান চলে আসতে সক্ষম হয়েছে। তালেবান যদি আমাদের ওপর হামলা চালায় তবে আমাদের আত্মরক্ষা করতে হবে। আমি ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাহায্য চেয়েছি। আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর