,

ডেঙ্গুর থাবায় সোনালী ব্যাংকের নারী কর্মকর্তার মৃত্যু, ৪ মাসে ঢাকায় আক্রান্ত ১১৭ জন

news-image

গত ৪ মাসে ডেঙ্গু রোগের থাবায় ঢাকা শহরে ১১৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুইজন মৃত্যুবরণ করেছেন। সর্বশেষ গত ৮ জুন ঢাকার সেন্ট্রাল হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় মৃত্যুবরণ করেন সোনালী ব্যাংকের সিনিয়র কর্মকর্তা ফারা।

স্বাস্থ্য অধিদপ্তরের ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ আয়েশা আক্তার জানান, গত ২৪ ঘণ্টায় (১২ জুন) ঢাকা শহর এলাকায় আক্রান্ত হন সাতজন। হাসপাতালে ভর্তি আছেন ১১৭জন, ছাড়পত্র পেয়েছেন ১০৫জন ও ভর্তি আছেন ১০জন।

ডেঙ্গু হেমরেজিকে মৃত্যুবরণকারী ফারার মামা শ্বশুর তাসিফুল হুদা হিটন বুধবার এ প্রতিবেদককে জানান, আক্রান্ত হবার তিনদিনের প্রান্তে চট্টগ্রামের হালিশহরের মেয়ে ফারার মৃত্যু হয়। তার ইন্টারনাল ব্লিডিং প্রচুর হয়েছিল, ১২ ব্যাগ রক্তদান করতে হয়েছিল।

একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত স্বামী পল্লব ও দুই সন্তানসহ ঢাকার পরীবাগে বাস করতেন ফারা। প্রায় তিন বছর হয়েছিল তার চাকরির বয়স। এ দম্পত্তির সাড়ে তিন বছরের ছেলে ইলতেমিন ও ৮ মাস বয়সী আজিহা নামের এক কন্যা সন্তান আছে। ফারাকে চট্টগ্রামে দাফন করা হয়। তার শ্বশুরবাড়ি খুলনার দৌলতপুরে।

বিয়ের প্রায় পাঁচ বছরের প্রান্তে ফারার এমন মৃত্যু মানতে পারছেন না পল্লব। ফারার মামা শ্বশুর তাসিফুল হুদা হিটন জানান, মানসিকভাবে পল্লব ভীষণ ভেঙে পড়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম সূত্র বলছে, গত চার মাসে আক্রান্তদের মধ্য থেকে ৯০জনই চিকিৎসা গ্রহণ করেছেন বেসরকারি হাসপাতালে। এছাড়া ২জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ৯জন মিটফোর্ড হাসপাতালে, পৃথকভাবে ৬জন ঢাকা শিশু হাসপাতাল ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে, ২জন পিলখানাস্থ বিজিবি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বেসরকারি হাসপাতালের মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি ছিল সেন্ট্রাল হাসপাতালে, ৩২জন। সেন্ট্রাল হাসপাতালের রোগী ফারা ব্যাতীত ইউনাইটেড হাসপাতালের একজন রোগীও মৃত্যুবরণ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর