,

এক কেজি মরিচ ১৫ টাকা, হতাশ কৃষক

news-image

বগুড়া প্রতিনিধি ।।  বগুড়ার আদমদীঘি উপজেলায় বৈরী আবহাওয়া সত্বেও এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে। তবে হাটবাজারে দাম না থাকায় কৃষকরা হতাশায় পড়েছেন। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে মাত্র ১৫ টাকায়। উৎপাদন খরচা তুলতে পারছেন না বলে মরিচ চাষীরা জানান।

আদমদীঘি উপজেলার কোমারপুর, মঙ্গলপুর, জিনইর, কাশিমালা, শিবপুর, কড়ই, সালগ্রাম, আমইল, তেতুলিয়া, ছাতিয়াগ্রামসহ বিভিন্ন এলাকায় বর্ষা মৌসুমে ৪ শতাধিক বিঘা জমিতে মরিচ চাষ করা হয়। বিগত বছরের তুলনায় এবার মরিচ চাষের পরিমান বেশী ছিল। এখানকার মরিচ ঢাকা চট্রগ্রাম সিলেট কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে সরবরাহ করা হয়ে থাকে।

আমইল গ্রামের মরিচ চাষী জাহাঙ্গীর আলম জানায়, এক বিঘা জমিতে মরিচ চাষে জমি তৈরী লাগানো, ফসলে খাবার, পোকা দমনে ঔষধ প্রয়োগ, পরিচর্যা শ্রমিকের মজুরীসহ বিভিন্ন খাতে প্রায় ২৫ হাজার টাকা খরচা হয়ে থাকে। এবার মরিচের ফলনও হয়েছে বাম্পার।

পারইল গ্রামের মরিচ চাষী সন্তোষ পাল জানান, তিনি ১৮ শতক জমিতে কাঁচা মরিচ চাষ করে ইতিমধ্যে ১২মন মরিচ বিক্রি করেছে। ওই জমিতে ৫০মন মরিচ ফলন হওয়ার আশা করছেন। মরিচ চাষী শাহজাহান আলী, আলতাফ আলী খান জানান, এবার কাঁচা মরিচের বাম্পার ফলন হয়েছে তবে বাজারে দাম না পাওয়ায় উৎপাদন খরচ উঠছেনা। বর্তমানে হাটবাজারে মাত্র ১৫টাকা কেজিতে কাঁচা মরিচ বিক্রি চলায় কৃষকরা হতাশ হয়ে পড়েছেন।

কাঁচা মরিচ পাইকার ব্যবসায়ী নওগাঁর সোহেল ও আদমদীঘির ফারুক হোসেন জানায়,আদমদীঘি এলাকা থেকে কক্সবাজার, সিলেট, কুমিল্লা, চট্রগ্রাম রিয়াজ উদ্দিন বাজার, ঢাকার কাওরান বাজার, মিরপুর, চৌরাস্তাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন প্রায় আড়াই হাজার মন কাঁচা মরিচ ট্রাক যোগে সরবরাহ করা হয়।বজারে কাঁচা মরিচের অধিক সরবরাহ ও পাইকার কম থাকায় মূল্য কমে গেছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর