,

যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো ২০২৬ বিশ্বকাপের যৌথ আয়োজক

news-image

স্পোর্টস ডেস্ক।। ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ৪৮ দল নিয়ে। নিশ্চিতভাবেই বাড়ছে ম্যাচের সংখ্যা, টুর্নামেন্টের পরিধি। এ কারণে, এতবড় টুর্নামেন্ট এককভাবে কেউ আয়োজক করতে পারবে না বলেই নিজেদের প্রচার-প্রচারণায় জানিয়েছিল উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। সারা বিশ্বের এই উপজীব্য নিয়েই ভোট চেয়ে বেড়িয়েছে তারা তিন দেশ।

শেষ পর্যন্ত ফিফা কংগ্রেসে অনুষ্ঠিত ভোটাভুটিতে আফ্রিকান প্রতিদ্বন্দ্বী মরক্কোকে হারিয়ে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের আয়োজনের দায়িত্ব পেল যুক্তরাষ্ট্র,মেক্সিকো এবং কানাডা। এই প্রথম তিন দেশ মিলে কোনো বিশ্বকাপের আয়োজক হতে যাচ্ছে। মস্কোয় অনুষ্ঠিত ফিফার কংগ্রেসে ভোটাভুটিতে জয় লাভ করার পরপরই আনন্দে ফেটে পড়ে কনকাকাফ অঞ্চলের প্রতিনিধিরা। তিন দেশের প্রতিনিধিরা জানিয়েছেন, বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতোই একটি আয়োজন করতে চান তারা।

ফিফা সদস্য হিসেবে মোট ২১৩টি দেশ থাকলেও বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ বাছাইয়ের ভোট দিতে পারে শুধুমাত্র ২০০টি দেশ। ২০০ ভোটের ১৩৪টিই পড়ে আমেরিকা, মেক্সিকো আর কানাডার বাক্সে। বাকি ৬৬ ভোটের ৬৫টি পড়ে আফ্রিকান দেশ মরক্কোর বাক্সে। একমাত্র দেশ হিসেবে টোগো কোনো পক্ষেই ভোট দেয়নি। অর্থাৎ ৬৭ শতাংশ ভোট পেয়ে মরক্কোকে হারিয়ে দেয় উত্তর আমেরিকার তিন দেশের যৌথ কনসোর্টিয়াম।

৩ দেশে মোট ২৬টি স্টেডিয়ামে সংস্কার কাজ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে বিশ্বকাপকে সামনে রেখে। যেখানে মেক্সিকো আর কানাডার ৩টি করে ৬টি স্টেডিয়াম এবং বাকি ১৮টি স্টেডিয়াম যুক্তরাষ্ট্রে। ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের ডালাস, লস এঞ্জেলেস অথবা নিউইয়র্কে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর