,

টুইটার বার্তায় দীপিকা, আমি ভালো আছি

news-image

বিনোদন ডেস্ক।। ভারতে মুম্বাইয়ের ওরলির যে বহুতল ভবনে আগুন লেগেছে সেখানে বসবাস করেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ভবনটিতে আগুন লাগার পর দীপিকার আত্নীয় স্বজন ও সহশিল্পী এবং ভক্তরা বেশ উদ্বিগ্ন ছিলেন তার ব্যাপারে। কিন্তু আজ বুধবার বিকেলে একটি টুইটের মাধ্যমে ভালো আছেন বলে জানিয়েছেন পদ্মাবত সিনেমার এই অভিনেত্রী।

বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লেখেন, ‘আমি ভালো আছি। সবাইকে অনেক ধন্যবাদ। যারা আগুন নেভাতে কাজ করছেন এবং যারা অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন তাদের জন্য সবাই দোয়া করুন।’
এর আগে মুম্বাই পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইঞ্জিন ও পাঁচটি পানির ট্যাঙ্কার। ইতিমধ্যে ওই ভবন থেকে ৯০ জনকে অক্ষতভাবে উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর