,

জিপিএ-৫ বিক্রি কেলেঙ্কারীতে বন্ধ হচ্ছে ৫ কলেজ

news-image

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষারসর্বোচ্চ ফল জিপিএ-৫ বিক্রি কেলেঙ্কারীতে অভিযুক্ত রাজধানীর ৫ কলেজ বন্ধ হতে চলেছে।

ওই পাঁচ কলেজের শিক্ষাকার্যক্রম কেন বাতিল ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে কলেজগুলোর অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। আগামী ৩ কার্যদিবসের মধ্যে ৫ কলেজের অধ্যক্ষদের নোটিসের জবাব দিতে বলা হয়েছে।অভিযুক্ত কলেজগুলো হল- মাইলস্টোন কলেজ, ন্যাশনাল পাবলিক কলেজ, উত্তরা ইউনাইটেড কলেজ, ঢাকা মেগাসিটি কলেজ এবং দি ব্রিলিয়ান্ট কলেজ।

নোটিসে বলা হয়, গত ৯ জুন মাছরাঙা টিভিতে প্রচারিত এক প্রতিবেদনে প্রমাণ হয় যে, এ সকল প্রতিষ্ঠান পরীক্ষার ফল পরিবর্তনে প্রতারণার আশ্রয় নিচ্ছে। অথচ পরীক্ষার ফল পরিবর্তনে কারো কোন সুযোগ নেই। এমতাবস্থায় এ প্রতিষ্ঠানগুলোর এসব কর্মকাণ্ডে শিক্ষাবোর্ড ও সরকারের ভাবমূর্তি দারুনভাবে ক্ষুন্ন হওয়ায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্দে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতি কেন বাতিল করা হবে না তার উপযুক্ত ব্যাখ্যা ৩ কার্য দিবসের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের কাছে পাঠাতে বলা হয়েছে।

এদিকে জিপিএ ৫ বিক্রি কেলেঙ্কারীতে ৫ কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও এ চক্রের মূল হোতা শিক্ষা ক্যাডার কর্মকর্তা অদ্বৈত কুমার রায়ের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি সরকার। সূত্র: দৈনিক শিক্ষা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর