,

‘আমি কোনো দিনও যেগুলো করিনি, সেগুলোই করতে চাই তোমার সঙ্গে’

news-image

বিনোদন ডেস্ক : প্রায় দুই মাস বয়স হতে চলল রাজ-শুভশ্রীর সংসারের। বিয়ের হ্যাংওভার থেকে বেরিয়ে দুজনেই নিজেদের কাজে মন দিয়েছেন। তবে ছবির কাজ নিয়ে ব্যস্ততা থাকলেও তার মাঝেই পরস্পরকে সময় দিচ্ছেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

‘অ্যাডভেঞ্চারস অফ জোজো’ ছবির শুটিংয়ে অরুণাচলপ্রদেশে রয়েছেন রাজ ও শুভশ্রী। সেখান থেকেই বিভিন্ন ছবি পোস্ট করছেন নবদম্পতি।

কিন্তু এত ব্যস্ততার মধ্যেও স্বামী-স্ত্রী একসঙ্গে সূর্যাস্ত দেখেছেন। সেই ছবিও পোস্ট করেছেন। শুভশ্রী একটি ছবি পোস্ট করে লিখেছেন- ‘আমি কোনো দিনও যেগুলো করিনি, সেগুলোই তোমার সঙ্গে করতে চাই রাজ চক্রবর্তী।’

স্বামীর প্রেমে মগ্ন শুভশ্রী রাজের একটি ছবি পোস্ট করে লেখেন- ‘যতবার আমি তোমার চোখের দিকে তাকাই, আমি প্রেমে পড়ে যাই।’

অন্যদিকে শুটিংয়ের মাঝে শুভশ্রীর সঙ্গে একটি ছবি দিয়ে রাজ লেখেন- ‘আরও একটা ছবি আমার ভালোবাসার সঙ্গে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর