,

৪ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

news-image

নিউজ ডেস্ক।। চার সন্তানকে গুলি করে হত্যার করার পর আত্মহত্যা করেছেন এক বাবা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গত সোমবার গ্যারি ওয়েন লিন্ডসে (৩৫) নামের ওই ব্যক্তি নিজ বাড়িতেই সন্তানদের জিম্মি করে রেখেছিলেন।
সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ফ্লোরিডার অরল্যান্ডোতে একটি বাড়িতে প্রেমিকা ও চার সন্তান নিয়ে থাকতেন ওয়েন লিন্ডিসে। ঘটনার দিন প্রেমিকার সঙ্গে তার ঝগড়া হয়েছিল। এক পর্যায়ে তার প্রেমিকাই পুলিশে ফোন দিয়ে বিষয়টি নিয়ে অভিযোগ করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সন্তানদের জিম্মি করে পুলিশের মুখোমুখি হন লিন্ডসে। এরপর এক এক করে হত্যা করেন চার সন্তানকে।

এক সংবাদ সম্মেলনে অরল্যান্ডো পুলিশ প্রধান জন মিনা জানান, শিশুদের বয়স এক থেকে ১১ বছরের মধ্যে ছিল। এদের মধ্যে দুজন ছিল লিন্ডসের আগের পক্ষের সন্তান। অপর দুজন তার ও বর্তমান প্রেমিকার সন্তান।
পুলিশ প্রধান জন মিনা আরও বলেন, ‘আমরা বাড়িতে প্রবেশ করি রাত ৯ টায়। প্রথমে মেঝেতে একটি শিশুর লাশ দেখতে পাই। ভেবেছিলাম বাকিদের বাঁচাতে পারব। কিন্তু ততক্ষণে ওয়েন লিন্ডিসে চারজন শিশুকেই হত্যা করে। ধারণা করা হচ্ছে, হত্যার পর সন্দেহভাজন নিজেই আত্মহত্যা করেছেন।’

এদিকে আদালতের রেকর্ড অনুযায়ী, লিন্ডসের বিরুদ্ধে একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। অগ্নিসংযোগ, চুরির মামলাসহ বিভিন্ন অভিযোগের জন্য তিনি বিচারাধীন ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর