,

সহবাস নিয়ে এবার যা বললেন আলিয়া ভাট

news-image

বিনোদন ডেস্ক।। আলিয়া ভাট আর রণবীর কাপুরকে একসঙ্গে প্রথম পর্দায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। তবে এর আগেই তারা একে অপরের সঙ্গে ক্রমেই ঘনিষ্ঠ হচ্ছেন। এমনকি এ তারকা জুটিকে এখন প্রায়ই একসঙ্গে দেখা যায়।

সম্প্রতি রণবীরও জানিয়েছেন যে তারা ডেট করছেন। আলিয়াও জানিয়েছেন রণবীরের প্রতি তার ক্রাশের কথা।

বিয়ে নিয়ে সম্প্রতি আলিয়া বলেন, বিয়ের আগে সঙ্গীর সঙ্গে সহবাস করতে চাই না। আমি বিয়ে করেই ওর সঙ্গে থাকব। আর আমি সন্তানের কারণেই বিয়ে করব। যখন মনে হবে এবার আমার সন্তান চাই, তখনই বিয়ে করে ফেলব।

তবে আমি বিয়ে নিয়ে এখনই কিছু ভাবছি না। এ ছাড়া আমি ভেবেচিন্তেও সিদ্ধান্ত নিই না। অনেকের মনে হচ্ছে- আমি ৩০ বছর বয়সে গিয়ে হয়তো বিয়ে করব। কিন্তু এর আগেও বিয়ে করে সবাইকে চমক দিতে পারি। যে কোনো সময় বিয়ে করতে পারি।

আলিয়ার ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনও এগিয়ে চলেছে। তার অভিনীত ‘রাজি’ ছবিটি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পেয়েছে। এখন অমিতাভ বচ্চন আর রণবীর কাপুরের সঙ্গে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে ব্যস্ত আছেন আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’ ছবি পরিচালক অয়ন মুখার্জি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর