,

নতুন প্রযুক্তি থাকছে রাশিয়া বিশ্বকাপে

news-image

স্পোর্টস ডেস্ক।। প্রযুক্তি ও নতুনত্বের দিক থেকে রাশিয়া বিশ্বকাপ আগের সব বিশ্বকাপকে ছাপিয়ে যাবে। এবারের বিশ্বকাপে রেফারিদের সুবিধার্থে ভিএআর (ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি) পদ্ধতি রেখেছে আয়োজকরা।

ভিএআর সিস্টেম রাখার জন্য অনেক আগ থেকেই দাবি উঠছিল। অবশেষে সেই দাবি পূরণ হচ্ছে রাশিয়ায়। এতে ফুটবলে অনেক স্বচ্ছতা আসবে বলেই আশা করা হচ্ছে।

মাঠ রেফারি কোনও সিদ্ধান্ত নিতে দ্বিধাদ্বন্দ্বে থাকলে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে যারা থাকবেন তারা পরামর্শ দেবেন। ভিডিও রেফারি বা ভিএআর প্রযুক্তিতে মূলত চারটি বিষয় থাকবে। গোল হয়েছে কি হয়নি, পেনাল্টির সিদ্ধান্ত যাচাই, সরাসরি লাল কার্ডের সিদ্ধান্ত ঠিক ছিল কি-না, ভুল ফুটবলারকে লাল কার্ড দেওয়া হয়েছে কি-না যাচাই হবে ভিএআর প্রযুক্তির ব্যবহারে।

১৩ জন রেফারি থাকবেন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে। এই ভিএআররা থাকবেন ভিডিও অপারেশন রুমে যা থাকবে মস্কোয়। সব ভেন্যু থেকে ভিডিও এসে পৌঁছবে মস্কোয়। যা দেখে ভিএআররা তাদের সিদ্ধান্ত জানাবেন রেফারিকে। এই ভিএআরের ফলে এখন আর বিতর্কিত কোনও সিদ্ধান্ত হওয়ার সুযোগ নেই। এ সিস্টেম থাকায় রেফারি শতভাগ সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর