,

ট্রেনে মানুষের উচে পড়া ভিড়

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ভোর থেকেই আসতে থাকেন ঘরমুখো মানুষ। প্রতিটি প্লাটফর্মেই হাজার হাজার মানুষ জড়ো হতে থাকেন।
মহাসড়কে যানজট এড়াতে অধিকাংশই ট্রেনকে বেছে নিয়েছেন। প্রতিদিনই ট্রেনযোগে ৭০ হাজার মানুষ রাজধানী ঢাকা ছাড়ছে। তবে আজ(বুধবার) প্রায় এক লাখ মানুষ ট্রেনে ঢাকা ছাড়বে বলে ধারণা করা হচ্ছে।

ভোর থেকেই সড়ক ও রেল পথে ঘরমুখো মানুষের ভিড় দেখা গেছে। ট্রেনের সময়সূচিতে খানিকটা দেরি হলেও সময়মতো ছেড়ে যাচ্ছে বাস।
কমলাপুর রেল স্টেশন থেকে সকাল ১১ টা পর্যন্ত এখন পর্যন্ত ১৬টি ট্রেন কমলাপুর ছেড়ে গেছে। তবে ট্রেন দেরিতে ছেড়েছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, নির্দিষ্ট সময়ে ট্রেন এসে না পৌঁছায় ট্রেন ছেড়ে যেতে কিছুটা দেরি হতে পারে। তা ছাড়া অন্য সময়ের চেয়ে ঈদে ট্রেনের গতিও একটু কম থাকে। স্টেশন মাস্টার জানান, স্টেশনে যাত্রীদের নিরাপত্তায় রেলপুলিশসহ অন্যান্য আইন-শৃংখলাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। বুধবার থেকে ঈদের আগের রাত পর্যন্ত প্রতিদিন এক লাখ মানুষ ট্রেনযোগে ঢাকা ছাড়বে।

তিনি জানান, বুধবার ৩২টি আন্তঃনগর ট্রেন, পাঁচটি ঈদ স্পেশাল, ৩৪টি মেইল এবং লোকাল ট্রেন দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবে। অন্যদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও সকাল থেকেই ঘরমুখী যাত্রীদের ভিড় দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর