,

গ্রেফতার বাণিজ্য এখন নিয়ম : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক ইমেইল বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি অবিলম্বে গ্রেফতার সুলতান সালাহ উদ্দিন টুকুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘বর্তমান শাসকগোষ্ঠী তাদের কাঙ্ক্ষিত একদলীয় শাসনকে চিরস্থায়ী রূপ দিতে বিরোধীপক্ষের নেতা-কর্মীদের অব্যাহত গতিতে মিথ্যা, উদ্ভট ও বানোয়াট মামলায় জড়িয়ে গ্রেফতার করছে এবং জুলুম নির্যাতন চালাচ্ছে। বিরোধী নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে হেনস্তা করার কূটকৌশল এখন প্রকট আকার ধারণ করেছে।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘বর্তমান ভোটারবিহীন সরকার জনগণের গণতান্ত্রিক অধিকারগুলোকে অগ্রাহ্য করে সম্পূর্ণ গায়ের জোরে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর থেকে বিরোধী নেতাকর্মীদের ওপর অবর্ণনীয় নির্যাতন নিপীড়ন অব্যাহত রেখেছে। একদিকে দুর্নীতি-দুঃশাসন অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে দলীয় সন্ত্রাসীদের দিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর হামলা, খুন, জখম চালিয়ে দেশব্যাপী ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার বাণিজ্য এখন নিয়মে পরিণত হয়েছে। গতরাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্বারা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেফতার বর্তমান শাসকগোষ্ঠীর অপরাজনীতির আরও একটি উদাহরণ।’

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে