,

একটি পোকার কামড়েই প্যারালাইসিস!

news-image

অনলাইন ডেস্ক : ছোট্ট একটি পোকা। এটিই কামড়েছে পাঁচ বছরের শিশু কেইলিন গ্রিফিনকে। এর পরই প্যারালাইসিস হয়ে যায় তার। এর ফলে ঠিকমতো কথাও বলতে পারছিল না মেয়েটি। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের মিসিসিপি এলাকায়।

ভারতের শীর্ষস্থানীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, গত বুধবার সকালে কেইলিন যখন ঘুম থেকে ওঠে, তখন তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করেন মা জেসিকা গ্রিফিন। যখন মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য তিনি তৈরি করছিলেন তখন তিনি লক্ষ্য করেন যে, কেইলিন ঠিকমতো কথাও বলতে পারছিল না।

কেইলিনের এই অবস্থা দেখে জেসিকা মেয়ের সারা শরীর ভালো করে দেখতে শুরু করেন। সেই সময় তার চোখে পড়ে কেইলিনের মাথায় একটা পোকা। পোকাটির কামড়ে কেইলিনের মাথার চামড়ায় লাল দাগ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি কেইলিনকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

মেডিকেল পরীক্ষায় চিকিৎসকরা জানতে পারেন, কেইলিনের শরীরে নিউরোটক্সিন রয়েছে। পোকার কামড়েই নিউরোটক্সিন কেইলিনের শরীরে এসেছে।

আসলে ওই পোকার কামড়ে শরীরে নিউরোটক্সিন নামে কেমিকেল তৈরি হয়। ওই উপাদানটি খুবই বিষাক্ত। এমন পরিস্থিতিতে মৃত্যুও হতে পারে।

সঙ্গে সঙ্গে কেইলিনের চিকিত্সা শুরু করেন চিকিৎসকরা। এ ক্ষেত্রে ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে মেয়েটি সেরে উঠবে বলে আশা প্রকাশ করেন তারা। চিকিত্সায় কেইলিন ক্রমশ সুস্থ হয়ে উঠছে বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর