,

আধুনিক গাজীপুর সিটি গড়তে প্রয়োজন জাহাঙ্গীর আলমকেঃ মোঃ সালাউদ্দিন চৌধুরী

news-image

গাজীপুর সিটি সমস্যায় জর্জরিত গাজীপুর সিটিকে প্রকৃত সিটি হিসেবে গড়ে তুলতে দরকার কঠোর পরিশ্রমি তরুন ও ত্যাগী একজন মেয়র।কারন এখানে অনেক পরিশ্রম ও সঠিক পরিকল্পনার দরকার। জাহাঙ্গীর আলমের মধ্যে লেগে থাকার প্রবনতা রয়েছে। সে বিগত প্রায় দশ বছর যাবৎ কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি নিজস্ব অর্থায়নে শহরের যানজট নিরোসনে ট্রাফিকের ব্যবস্থা ও ছাত্র ছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করছেন যা প্রশংসনীয়। তিনি নির্বাচনে ইসতেহারে শহর উন্নয়নে যে পরিকল্পনার কথা বলেছেন তা খুবই ভালো। তবে তাকে আরো পরিষ্কার ভাবে জনগনকে বুঝাতে হবে। নতুন মেয়র যিনি নির্বাচিত হবেন তাকে দাতা সংস্থার অর্থের পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তি ও ব্যবসায়িদের শহরের উন্নয়নে অন্তরভূক্ত করতে হবে।কারন কাগজে কলমে সিটি হলেও এখানকার অধীবাসীরা সকল নাগরীক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত।

প্রথমে নিম্নলিখিত কাজগুলো জরুরী-

১. প্রশস্ত ও পাকা রাস্তাঘাট।

২. সঠিক ড্রেনেজের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ

৩. উপযুক্ত চিকিৎসার জন্য হাসপাতাল ব্যবস্হা।

৪. শ্রমিকদের জন্য আবাস্থল ও শিশুদের জন্য শিশুপার্ক

৫. অত্যাধিক করের বোঝা কমিয়ে ব্যবসায়ীদের সাথে বসে সহনীয় কর নির্ধারন ও ট্রেড লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে হয়রানী না করা।

৬. যথাযথ বৃক্ষ রোপন কর্মসূচির মাধ্যমে ও ডাষ্টবিনের মাধ্যমে গ্রিন ও পরিচ্ছন্ন সিটি করা।

জাহাঙ্গীর আলমকে সবাইকে ঐক্যবদ্ধ এগিয়ে যেতে হবে। পরিশেষে আমরা সবাই সকলদলের অংশগ্রহনে একটি নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচন আশা করছি।

-মোঃ সালাউদ্দিন চৌধুরী, তরুন শিল্প উদ্যোক্তা,সুশীল সমাজের প্রতিনিধি ও সমাজকর্মী

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর