,

ময়মনসিংহে ট্রাকচাপায় পুলিশসহ নিহত ২

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ শহর বাইপাস গোলচত্বরে ট্রাকচাপায় পুলিশ সদস্যসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন।

নিহতরা হলেন পুলিশের কনস্টেবল সাইফুল ইসলাম ও আবুল হাশেম। কনস্টেবল সাইফুলের বাড়ি জামালপুরে। তিনি গাজীপুর জেলায় গোয়েন্দা (ডিবি) পুলিশে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি যাচ্ছিলেন। আর আবুল হাশেম ফুলবাড়ীয়া উপজেলার শুভরিয়া গ্রামের আবদুর রহমানের ছেলে।

আজ বুধবার সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই আরো জানান, ঢাকা থেকে আসা একটি ট্রাক গোলচত্বরে যানবাহনের জন্য অপেক্ষমাণ কয়েকজনকে চাপা দেয়। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর পরই চালক ও তাঁর সহকারী ট্রাক রেখে পালিয়ে গেছেন। ট্রাকটি পুলিশ জব্দ করেছে বলে জানান এসআই।

গাজীপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন বলেন, ‘সাইফুল ঈদের ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সকালে শুনলাম তিনি ট্রাকচাপায় নিহত হয়েছেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর