,

ভারতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ১৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত১৭ জন নিহত হয়েছে। আজ বুধবার ভোরে উত্তর প্রদেশের মৈনপুরী জেলায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে কমপক্ষে ১২ জন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। বাসটি রাজস্থানের জয়পুর থেকে উত্তর প্রদেশের ফারুকাবাদের দিকে যাচ্ছিল।

মৈনপুরীর জেলা প্রশাসক হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে, দুর্ঘটনায় বেঁচে যাওয়া কয়েকজন বাসযাত্রী জানিয়েছেন, চালক খুব দ্রুত বেগে বাস চালাচ্ছিলেন। অনেক যাত্রীই বাসের ছাদে ছিলেন।সূত্র: এনডিটিভি, পিটিআই

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর