,

মুক্তির আগেই ফাটা শৌচাগারের দৃশ্য ফাঁস বিতর্কে ‘সঞ্জু’!

news-image

বিনোদন ডেস্ক : আইনের হাতে থেকে রেহায় পেল না সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ ও। সিবিএফসি থেকে সব রকমের অনুমোদন পাওয়ার পরেও ছবিতে ব্যবহৃত একটি দৃশ্যের জন্য অভিযোগ উঠল ছবিটির বিরুদ্ধে।

ছবির ট্রেলারে একটি টয়লেট লিকেজের দৃশ্য রয়েছে। দেখা যাচ্ছে- শৌচালয়ের পাইপ ফেটে বিষ্ঠা ও বর্জ্য পদার্থ জেলের মধ্যে ছড়িয়ে পড়েছে। সংবাদ সংস্থা এএনআইয়ের এক একটি রিপোর্ট অনুযায়ী, এই দৃশ্য ঘিরেই সমস্যা তৈরি হয়েছে।

সমাজকর্মী পৃথ্বী মাসক এক চিঠিতে লেখেন, সরকার ও কর্তৃপক্ষ জেলগুলোর যথেষ্ট দেখভাল করে। আমরা এমন ঘটনা কোথাও শুনিনি। এর আগেও বহু ছবিতে জেল দেখানো হয়েছে কিন্তু এমন দৃশ্য দেখা যায়নি।

তার দাবি, এই দৃশ্য ভারতের জেল কর্তৃপক্ষ সম্পর্কে খারাপ ধারণা তৈরি করবে। তিনি এ মর্মে সিবিএফসির কাছে ওই চিঠি পাঠিয়েছেন। সিবিএফসির এই দৃশ্যের বিরুদ্ধে পদক্ষেপ না নিলে কোর্টে গিয়ে ছবি স্থগিত রাখার আবেদন করবেন বলেও জানান পৃথ্বী।

প্রসঙ্গত, ১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের সঙ্গে সঞ্জয় দত্তের যোগ থাকায় সেই সময়ে ১৮ মাস শ্রীঘরে ছিলেন সঞ্জুবাবা। সে ঘটনাই ছবিতে চিত্রায়িত করা হয়েছে।-এবেলা

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর