,

‘আমি সবসময় তোমার পাশেই রয়েছি, চিন্তুা করো না’

news-image

নিউজ ডেস্ক।। গত ফেব্রুয়ারিতে মা হারিয়েছেন জাহ্নবী কাপুর। মেয়ের বলিউড অভিষেক দেখে যেতে পারেননি শ্রীদেবী। কিন্তু শ্রীদেবীর মৃত্যুর পর সৎ ভাই অর্জুন কাপুর আগলে রেখেছেন দুই বোনকে। এদিকে জাহ্নবীর প্রথম সিনেমার ট্রেলার মুক্তি পেল। এই উপলক্ষে বড়ভাই হিসেবে বোনের উদ্দেশে আবেগঘন পোস্ট দিলেন অর্জুন।

গতকাল মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুরের প্রথম সিনেমা ‘ধাড়াক’-এর ট্রেলার। এতে শ্রীদেবী কন্যার বিপরীতে রয়েছেন শহীদ কাপুরের ভাই ঈষান খাট্টার। বড়ভাই হিসেবে মা হারানো বোনের পাশে থাকা তারই দায়িত্ব। সে কারণে বোনের উদ্দেশে ভাই অর্জুন জানালেন, যেকোনো পরিস্থিতিতে তিনি আজীবন জাহ্নবীর পাশে থাকবেন।

সিনে দুনিয়ায় প্রথম পা দিল বোন জাহ্নবী। সামনা-সামনি না পারলেও মানসিকভাবে তাই বোনকে ভরসা জোগাচ্ছেন অর্জুন কাপুর। ছোট বোন বড় পরীক্ষার সম্মুখীন। এই উপলক্ষকে সামনে রেখে বোনের উদ্দেশে অর্জুন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘সশরীরে উপস্থিত থাকতে না পারার জন্য আমি দুঃখিত। তবে আমি সবসময় তোমার পাশেই রয়েছি, চিন্তুা করো না। এই পেশা খুবই ভালো, যদি তুমি সৎ পথে থাকো, পরিশ্রমী হও।’

শ্রীদেবীর মৃত্যুর পর থেকেই পুরনো তিক্ততা ভুলে বারবার শ্রীদেবী কন্যাদের পাশে থাকতে দেখা গিয়েছে বনি কাপুরের আগের পক্ষের ছেলে-মেয়ে অর্জুন কাপুর ও অংশুলা কাপুরকে। এবার জাহ্নবীর জীবনের অন্যতম পরীক্ষার দিনেও ঠিক বড় ভাইয়ের মতোই তার পাশে থাকতে দেখা গেল অর্জুনকে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর