,

নিক জোনসের পারিবারিক অনুষ্ঠানে প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : সম্প্রতি ‘কোয়ান্টিকো’ সিরিজের একটি পর্বে হিন্দু ধর্মকে ছোট করে দেখানোর জন্য বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বিরুদ্ধে ভারতের নয়াদিল্লিতে ক্ষোভ করেছে মৌলবাদীরা। তারা সে সময় প্রিয়াঙ্কার পোস্টারও পুড়িয়েছে। এমনকি প্রিয়াঙ্কাকে পাকিস্তানে চলে যাওয়ার জন্য স্লোগানও দেয় তারা। তবে এসবে থোড়াই কেয়ার প্রিয়াঙ্কার। তিনি দিব্যি বিয়ের দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন যুক্তরাষ্ট্রে। তাও আবার একা নন। কথিত প্রেমিক নিক জোনসের সঙ্গে। জুম টিভির খবরে প্রকাশ, এই বিয়ের দাওয়াত যে সে কারোর নয়, এই বিয়ের দাওয়াত হচ্ছে নিক জোনসের কাজিন র‍্যাচেল টামবুরলির।

ফলে আরো ভারী হলো নিক জোনস ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জনের পাল্লা। বলিউড লাইফ ডটকমের খবরে প্রকাশ, জেকেএফ বিমানবন্দরে কয়েক দিন আগেই একসঙ্গে দেখা গিয়েছিল নিক-প্রিয়াঙ্কাকে। সেখান থেকে দুজন একসঙ্গে রওনা হন নিউ জার্সির উদ্দেশে। সেখানেই হয়েছে র‍্যাচেলের বিয়ের আনুষ্ঠানিকতা। সেখানে প্রিয়াঙ্কার পরনে ছিল সবুজাভ সোনালি রঙের পোশাক। অন্যদিকে নেভি ব্লু স্যুট ও কালো রঙের শার্টে ছিলেন নিক।

শুধু তাই নয়, নিকের পরিবারের সঙ্গেও প্রিয়াঙ্কাকে পরিচয় করিয়ে দিয়েছেন নিক। নিকের ভাই কেভিন ও তাঁর স্ত্রী ড্যানিয়েলের সঙ্গে দেখা করেছেন প্রিয়াঙ্কা। তবে নিকের বাবা-মায়ের সঙ্গে দেখা হয়েছে কি না, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি।

গত বছর এক অনুষ্ঠানে ২৫ বছর বয়সী নিক জোনসের সঙ্গে পরিচয় হয় ৩৫ বছর বয়সী প্রিয়াঙ্কার। একসঙ্গে মেট গালার ২০১৭-এর লালগালিচায় হাঁটতে দেখা গিয়েছিল তাঁদের। বর্তমানে ‘কোয়ান্টিকো’ সিরিজের তৃতীয় মৌসুমের প্রচারে ব্যস্ত রয়েছেন প্রিয়াঙ্কা। এ ছাড়া ‘অ্যা কিড লাইক জ্যাক’ ও ‘ইজন্ট ইট রোমান্টিক’ নামে দুটি হলিউড ছবিও রয়েছে প্রিয়াঙ্কার হাতে। হলিউডের কাজ শেষে আবারও বলিউডমুখী হবেন প্রিয়াঙ্কা। সালমান খানের বিপরীতে ‘ভারত’ ছবিতে অভিনয় করার কথা রয়েছে তাঁর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর