,

ঈদে আরবীয় বাকলাভা মিষ্টি

news-image

ঈদ মানেই বিশেষ দিন। ঈদে চাই ভিন্ন ধরনের রেসিপি। ঈদে অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের আরবীয় বাকলাভা মিষ্টি।

পাঁচ তারকা হোটেল লা মেরিডিয়ানের এই সুস্বাদু রেসিপি এখন ঘরেই তৈরি করতে পারবেন।

আসুন জেনে নেই কীভাবে তৈরি করবেন বাকলাভা মিষ্টি।

পেস্ট্রি

ময়দা ২ কাপ, ডিম ১টি। লবণ-স্বাদমতো, বেইকিং পাউডার ১ চা-চামচ,পানি আধা কাপ বা পরিমাণ মতো। তেল আধা কাপ। রুটি বেলার জন্য কর্নফ্লাওয়ার।

ময়দা, বেইকিং পাউডার ও লবণ মিশিয়ে নিন। তেল ও ডিম মিশিয়ে ময়দার মিশ্রণে দিন। ভাল করে মেখে নিন।

এখন পরিমাণমতো পানি দিয়ে খামির তৈরি করুন। খামির নরম হবে না। ৩০ মিনিট ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখুন।

পিঁড়িতে কর্নফ্লাওয়ার ছিটিয়ে ছোট ছোট পাতলা রুটি বানিয়ে নিন।

একটি রুটির ওপর কর্নফ্লাওয়ার মেখে অন্য একটি রুটি তার ওপর রাখুন। এভাবে রুটিগুলো একটির ওপর অন্যটা রাখুন। প্রতিটা রুটির মাঝে কর্নফ্লাওয়ার মাখানো থাকবে নয়ত লেগে যাবে।

এবার রুটি একসঙ্গে বেলে বড় করে নিন। আর মাঝে কর্নফ্লাওয়ার মাখানো বলে রুটিগুলোকে আলাদা করাও যাবে।

বাকলাভা তৈরি

কেনা বা ঘরে বানানো ফিলো পেস্ট্রি লিভস বা রুটি (ওপরে যেটা বানানো হয়েছে) ৫০০ গ্রাম। মাখন ৩/৪ কাপ গলানো ও আধা কাপ তেল (মিশিয়ে নিন)। আখরোট, পেস্তা বাদাম, কাঠবাদাম ৩ কাপ (মিশিয়ে কিছুটা গুঁড়া করা।সিরার জন্য

চিনি ১ কাপ। মধু ১/৪ কাপ। দারচিনি গুঁড়া আধা চা-চামচ। লেবুর রস ২ টেবিল-চামচ। পানি আধা কাপ।

সিরার উপকরণ মিশিয়ে চুলায় দুই মিনিট ফুটিয়ে নামিয়ে ঠাণ্ডা হতে দিন।

বেকিং ডিশের সাইজে ফিলো ডো লিভস বা রুটি কেটে নিন। এক টুকরা লিভস বা রুটি বসিয়ে মাখন ব্রাশ করে ওপরে আরেক টুকরা বসিয়ে আবার মাখন ব্রাশ করুন। এভাবে ১০ টুকরা বসিয়ে নিন। এখন বাদামগুঁড়া বিছিয়ে ওপরে পাঁচটি রুটি বসিয়ে আবার মাখন ব্রাশ করুন। প্রতিটা লিভস বা রুটির মাঝে মাখন ব্রাশ করে নিন। এবার ধারালো ছুড়ি দিয়ে বাকলাভা পিস করে দিন।

ওভেন ১৮০ সে. তাপমাত্রায় প্রি হিট করুন। এখন বেকিং ডিশটা ওভেনে রেখে ২০ মিনিট বা

বাদামি হওয়া পর্যন্ত বেক করুন। হয়ে গেলে নামিয়ে সঙ্গে সঙ্গে সিরা গরম বাকলাভাতে ঢেলে দিন। ঠাণ্ডা হলে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর