,

জাহ্নবীর ‘ধড়ক’: ট্রেইলার মুক্তিতে পাশে গোটা কাপুর খানদান

news-image

বিনোদন ডেস্ক : এই ছবিটির জন্যে অপেক্ষা করছিলেন অনেকে- ‘ধড়ক’। এই ছবি রূপালি পর্দায় পরিচয় ঘটাবে প্রয়াত শ্রীবেদীর মেয়ে জাহ্নবী কাপুরকে। এ ছবির বহু প্রতীক্ষিত ট্রেইলার অবশেষে মুক্তি পেলো। এতে আরো অভিনয় করেছেন ইশান খাত্তার। সম্প্রতি এই নবাগত নায়কের অভিষেক ঘটেছে ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ ছবির মাধ্যমে।

সুপারহিট মারাঠি মুভি ‘সাইরাত’ এর হিন্দি রিমেক এটি। মেয়ের অভিষেক দেখতে পারলেন না মা। আবার মা হারানো জাহ্নবীর কষ্টটা থেকেই গেলো। তবে অন্যদের পেয়েছেন তিনি। গোটা কাপুর খানদান চলে এসেছেন জাহ্নবীকে সিনেমা জগতে বরণ করে নিতে। এসেছিলেন অনীল কাপুর, সঞ্জয় কাপুর, মাহিপ কাপুর এবং জাহ্নবীর কাজিন শানিয়া, জাহান এবং হর্ষবর্ধণ কাপুর।

স্বাভাবিকভাবেই বেশ ভীত ছিলেন জাহ্নবী। কিন্তু বড় ভাই অর্জুন কাপুর তো বলিউড তারকা। তিনি সোশাল মিডিয়ায় কিছু কথা লিখে বেশ সাহস যুগিয়েছেন বোনকে। এই বিশেষ দিনে বোনের পাশে না থাকতে পেরে প্রথমেই অর্জুন ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু দারুণ শব্দ চয়ন ও বাক্য গঠনের মাধ্যমে বোনকে সাধুবাদ জানিয়েছেন।

ট্রেইলার প্রকাশের পর বড় বোন আনশুলা কাপুর লিখেছেন, আমার কিউটির ট্রেইলার গোটা বিশ্ব দেখবে। আমি গর্বিত এবং উত্তেজিত।

https://youtu.be/dyLm5OZq1NI

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর