,

নবীনগরে মাদক ব্যবসায়ীদের হামলায় ২ পুলিশ কর্মকর্তা আহত

news-image

বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার গোপালপুর গ্রামে হামলার এ ঘটনা ঘটে।আহত পুলিশ সদস্যরা হলেন, নবীনগর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মশিউর ও মো. রাসেল। আহত পুলিশ কর্মকর্তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুুুলিশ জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গোপালপুর গ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল ও তুষারকে আটকের জন্য একটি বাড়িতে অভিযানে যায় এএসআই মশিউর ও রাসেলসহ পুলিশের একটি দল। এ সময় রুবেল ও তুষার পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ঘরের জানালার গ্লাস ভেঙে সেটি দিয়ে এএসআই মশিউর ও রাসেলের ওপর হামলা করে। এতে তারা দু’জন আহত হন। পরে অন্য পুলিশ সদস্যরা রুবেল-তুষারকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নবীনগর থানার (ওসি) মো: আসলাম শিকদার হামলার সত্যতা নিশ্চিত করে বলেন,আটকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর