,

নাটোরে ছাত্রদল নেতা অস্ত্র ও গুলিসহ আটক করেছে গুরুদাসপুর থানার পুলিশ

news-image

ডেস্ক রিপোর্ট : নাটোরের গুরুদাসপুরে সুজাউদ্দৌলা ওরফে সুজন (২৬) নামের এক ছাত্রদলনেতা দেশীয় ওয়ান শ্যুটার পাইপগান ও এক রাউন্ড গুলিসহ আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। সুজন পৌর সদরের গাড়িষাপাড়া মহল্লার হাফিজুর রহমানের ছেলে।

পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাত দেড়টার দিকে পৌর সদরের গাড়িষাপাড়া নুরুলের দোকান মোড়ে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার গোপন সংবাদ পেয়ে এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সেখানে পৌঁছালে সুজন দৌড়ে পালানোর চেষ্টা করে। এএসআই আনোয়ার হোসেন তাকে আটক করে। দৌড়ে পালানোর সময় পার্শবর্তী কছিমুদ্দিনের কচুর জঙ্গলে ফেলে দেওয়া ওই পাইপগান তার দেখানো মতে উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, আটককৃত সুজন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। তাছাড়াও তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারির মতো ঘটনাও রয়েছে। সে ছাত্রদলের অস্ত্রধারী ক্যাডার। কিছু আওয়ামীলীগ প্রভাবশালী নেতারদের ছত্রছায়ায় এধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে। ফলে এলাকার মানুষ শত নির্যাতনের পরও তার বিরুদ্ধে থানায় অভিযোগ পর্যন্ত করতে সাহস পায়না।

নাটোর জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জানান, দীর্ঘদিন ধরে ছাত্রদলের কোন কমিটি নাই। সুজন ছাত্রদলের কিনা তা বলতে পারবোনা। তবে কোন স্তরের কর্মি হলেও হতে পারে।

উপজেলা বিএনপি’র সভাপতি উপজেলা চেয়ারম্যান জানান, উপজেলায় ছাত্রদলের কোন কমিটি নেই। তবে আগামীতে সে একটা পোষ্ট পাবে।

সুজনের বাবা হাফিজুর রহমান বলেন, তার ছেলে বিএনপি করায় তাকে ফাঁসানো হচ্ছে।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সে অস্ত্রধারী ক্যাডার। তাকে অস্ত্রসহ আটক করে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর