,

ভুলে ট্রাম্পকে ‘স্বৈরাচার’ বললেন টিভি উপস্থাপক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নিজের সবচেয়ে প্রিয় ও পছন্দের টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের খবরেই স্বৈরচার শব্দটি শুনতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

রোববার এই অঘটনের পর অবশ্য ভুলের জন্য ক্ষমা চেয়েছে ফক্স নিউজ। তবে তাতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বন্ধ হয়নি।

ঘটনাটি ঘটেছে সিঙ্গাপুরে ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বৈঠককে কেন্দ্র করে।

তাদের আজকের চলমান বৈঠকের দিকে চোখ সারা বিশ্বের, ফক্স নিউজের নানা আয়োজনেও ঘুরেফিরে আসছিল তা। এর মধ্যেই ফক্স অ্যান্ড ফ্রেন্ড অনুষ্ঠানে বিপত্তি ঘটিয়ে বসেন উপস্থাপক অ্যাবি হান্টসম্যান।

ডেইলি মেইল জানিয়েছে, ট্রাম্প যখন সিঙ্গাপুরে বিমান থেকে নামছিলেন, তখন তা বর্ণনা দিতে গিয়ে হান্টসম্যান বলে বসেন, দুই স্বৈরাচারের’ বৈঠক হতে যাচ্ছে।

কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার শাসক উনকে স্বৈরশাসক হিসেবেই দেখা হয় যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমে।

কিন্তু তার সঙ্গে দেশের প্রেসিডেন্ট ট্রাম্পকেও যে হান্টসম্যান স্বৈরশাসক বলে ফেলেছেন, সেটা অনুষ্ঠানের অতিথি হোয়াইট হাউজের সাবেক পরিচালক অ্যান্টনি ষ্কারামুচ্চও ধরতে পারেননি বলে ডেইলি মেইল জানিয়েছেন।

তবে অ্যাবি হান্টসম্যান তার ভুলের বিষয়টি ধরতে পারেন কিছুক্ষণ পর, তখন তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেন।

অ্যাবির বাবা জন হান্টসম্যান বর্তমানে রাশিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বে রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর