,

হাস্যোজ্জ্বল সালাহ পা রাখলেন রাশিয়ায়

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইনজুরিতে পড়লেও বিশ্বকাপে মিশর জাতীয় দলে সুযোগ পান মোহাম্মদ সালাহ। তবে তার খেলা নিয়ে গুঞ্জন এখনও সর্বত্র। কিন্তু এসবের মাঝে দলের সাথে রাশিয়ায় পৌঁছালেন সালাহ। বিমানে চড়ে রাশিয়া যাওয়ার সময়ের ছবি সামাজিক মাধ্যম টুইটার ও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। ছবিতে দলের অন্যান্য সতীর্থদের সাথে হাসিমুখেই দেখা গিয়েছে সালাহকে।

২৮ বছর পর বিশ্বকাপের চূড়ান্ত পর্বে মিশর। তাই এবারের বিশ্বকাপ নিয়ে মিশরের স্বপ্ন অনেক বড়। সাথে যোগ হয়েছে সদ্যই পার করে আসা সালাহর দুর্দান্ত পারফরমেন্সের মৌসুম। ইংলিশ লিগে লিভারপুলের হয়ে ৩২টি গোল করেছেন তিনি। ইংলিশ লিগে সর্বোচ্চ গোলদাতা তিনিই। ফুটবল রাইটার্স এসোসিয়েশনের বর্ষসেরা ও প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) সেরা খেলোয়াড় নির্বাচিত হন সালাহ।

এছাড়া প্রথম খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার ফুটবল লিগের এক মৌসুমে তিনবার ‘প্লেয়ার অব দ্য মান্থ’ এর পুরস্কার জিতেন সালাহ। তবে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের সার্জিয়ো রামোসের আঘাতে ইনজুরিতে পড়ায় বিশ্বকাপের সালাহর খেলা নিয়ে এখনও সংশয় রয়েছে। 

এই নতুন সেনসেশনকে খেলানোর ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছেন মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের বোর্ড সদস্য খালিদ লতিফ। তিনি বলেন, ‘আমি মনে করি প্রথম ম্যাচের শুরুর লাইন আপে থাকবে না সে। তবে ম্যাচের যেকোন সময় নামতে পারে সে। কারণ সে দ্রুত সুস্থ হয়ে উঠেছে। রাশিয়ায় মিশরের প্রথম অনুশীলনে দেখা যাবে সালাহকে।’

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির