,

ট্র্যাফিক আইন লঙ্ঘন করায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী আব্বাসির জরিমানা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ট্র্যাফিক আইন লঙ্ঘন করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি। কিন্তু তাকে ছাড় না দিয়ে জরিমানা করেছে দেশটির ট্র্যাফিক পুলিশ। সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি নির্ধারিত গতিসীমা অনুসরণ না করায় ৭৫০ রুপি জরিমানা করেছে দায়িত্বরত ট্র্যাফিক পুলিশ।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সড়কের ওপর দিয়ে গাড়ী চালিয়ে যাচ্ছিলেন শহিদ খাকান আব্বাসি। কিন্তু তার গাড়ী নির্ধারিত গতিসীমা অতিক্রম করে। এতে সাবেক প্রধানমন্ত্রীকে জরিমানা করে ট্র্যাফিক পুলিশ। শুধু তাই নয়, সে সময় ট্র্যাফিক পুলিশরা শহিদ খাকানের সঙ্গে ছবিও তুলেছেন। পরে সে ছবি ও জরিমানার রশিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এদিকে, ট্র্যাফিক পুলিশ জানিয়েছে, শহিদ খাকান আব্বাসির গাড়ি নির্ধারিত গতিসীমা ৩৫ কি.মি. অতিক্রম করে ৪০ কি.মি. গতিসীমায় উঠায় তাকে এ জরিমানা করা হয়েছে। পুলিশের বিশেষ ক্যামেরায় এ অনিয়ম ধরা পড়লে শহিদ খাকানের গাড়ি থামিয়ে তাকে জরিমানা করা হয়।

প্রসঙ্গত, পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী ছিলেন শহিদ খাকান আব্বাসি।সূত্র: জিও নিউজ

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির