,

বিএসএমএমইউতে যেতে খালেদা জিয়ার অনীহা প্রকাশ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) যেতে অনীহা প্রকাশ করেছেন। ফলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য আপাতত থাকে হাসপাতালে নেওয়া হচ্ছে না।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপাার জাহাঙ্গীর কবির সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া বিএসএমএমইউতে যাবেন না বলে অনীহা প্রকাশ করেছেন। কিন্তু তিনি ইউনাইটেড হাসপাতালে যেতে আগ্রহ প্রকাশ করেছেন।

এর আগে আজ মঙ্গলবার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেওয়া হবে বলে জানা গিয়েছিল। এ উপলক্ষে সব প্রস্তুতিও সম্পন্ন করেছিল কর্তৃপক্ষ। এতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছিল।

এদিকে গতকাল কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানিয়েছিলেন, তাকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) নেওয়া হবে।

কারা মহাপরিদর্শক বলেছিলেন, তবে উনি যদি রাজি থাকেন। উনার রাজি হওয়ার একটা বিষয় আছে। কালের কণ্ঠ

এ জাতীয় আরও খবর

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে

নানার চলে যাওয়ায় কাঁদছে বলিউড, তনুশ্রী বললেন ‘শয়তানের মৃত্যু’

দ্বিতীয় পর্বেও বাজিমাত ‘ফিরে আসার গল্প’-এর, ভিউ যেন ডালভাত!

সুস্থ আছেন বিএনপির রফিকুল ইসলাম মিয়া, মারা গেছেন তার জুনিয়র আইনজীবী

এত গ্র্যাজুয়েটের পরও বিদেশি কর্মী কেন, প্রশ্ন রাষ্ট্রপতির

দুই মাসে সারা দেশে এক হাজার খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর