,

শাহরুখ কন্যা সুহানার নতুন রূপ!

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে পদার্পন করার কোনও পরিকল্পনা নেই ঠিকই, কিন্তু তাও শাহরুখ খান কন্যা সুহানার রূপ আর গ্ল্যামার যেন ঠিকরে পড়ছে। সম্প্রতি ভাইরাল হওয়া সুহানার একটি ছবিতে মজেছে গোটা নেটিজেন।

গৌরি খান নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেয়ের সঙ্গে ছবিটি পোস্ট করতেই ভাইরাল হয়ে যায়। স্বাভাবিকভাবেই চোখটা চলে যাচ্ছে সুাহানর দিকে। এই বয়সে এরকম গ্ল্যামারাস হলে পরে কী হবে সেটাই এখন চর্চার বিষয় সাইবারবাসীদের।

সিলভার রঙের শর্ট ড্রেস পরে আগে হয়তো এতো ভাল কাউকে লাগেনি। চুলে হালকা কার্লস, সঙ্গে মিনিমাল মেকআপ। এতেই বাজিমাত সুহানার।

সূত্রের খবর, এর আগে সুহানার কাছে অভিনয় বেশ কয়েকটি অফার আসে৷ কিন্তু তিনি ফিরিয়ে দেন। তার পড়াশোনার জন্যই গৌরি বা শাহরুখ কেউ চান না, এই মুহূর্তে তাঁদের মেয়ে অভিনয় জগতে পা রাখুক।

উল্লেখ্য, গৌরি খানের পোস্ট করা ছবিটা শাহরুখ শেয়ার করে লিখেছেন, “একটা লাইন পড়ছিলাম একটু আগে, ‘জীবন কখনও ম্যানুয়ালের সঙ্গে আসে না। আসে মায়ের সঙ্গে’ আর তারপরই ওদের ছবিতে চোখ পড়ল। সত্যি তাই৷ লাইনটার সঙ্গে মিল খুঁজে পেলাম।”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর