,

রাশিয়ায় সোনায় মোড়া ব্যাগ নিয়ে এসেছেন নেইমার

news-image

স্পোর্টস ডেস্ক : চার বছর আগে কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার সঙ্গে সেই ম্যাচে এক চোটেই স্বপ্নভঙ্গ৷ সেবার ঘরের মাঠে চোখের পানিতে ফ্যানদের হতাশ করেই মাঠ ছাড়তে হয়েছিল৷ গ্যালারিতে বসে দেখতে হয়েছিল জার্মানির কাছে ১-৭ গোলের হার৷

চার বছর পর আরও একটা বিশ্বকাপ৷ কাপ জয়ের স্বপ্ন নিয়ে দলের সঙ্গে রাশিয়ায় পা রাখল সেদিনের সেই চোট পাওয়া ব্রাজিলের ওয়ান্ডার কিড নেইমার৷ বিমানবন্দরে নামতেই তার দিকে তাক করা হাজারও ক্যামেরা৷ নেইমির ঠোঁটের কোণে হাজার ওয়াটের হাসি৷ আর চোখে এক বুক স্বপ্ন৷ ইস্পাত কঠিন মানসিক প্রস্ততি নিয়ে সদ্য পায়ের চোট সারিয়ে মাঠে ফিরেছেন৷ প্রস্তুতির দুই ম্যাচেই গোল পেয়েছেন৷ এবার মূলপর্বের অগ্নিপরীক্ষা৷

বিশ্বকাপে তার ফুটবল স্কিলের দর্শন যেমন দেখা যাবে, তেমন স্টাইলেও অন্যদের মাত দিতে পারেন নেইমার৷ রাশিয়ায় পৌঁছে প্রথম দিনই সেই ঝলক দিয়ে রাখলেন৷ যে ব্যাগ কাঁধে নিয়ে বিমান থেকে তিনি নামলেন, তা সোনার মোড়া। এখানেই শেষ নয় চমক আরও আছে৷ ৭০০ পাউন্ড মূল্যের সেই ব্যাগের সঙ্গে নিজের কাপ জয়ের জন্য পরিবারের আশীর্বাদ বয়ে বেড়াচ্ছেন নেইমার৷

সেই ব্যাগের পিছনে রয়েছে নেইমারের পরিবারের মা-বাবা, বোনসহ ছেলের ছবি৷ সেই ছবিগুলোই পরের এক মাস নেইমারের সঙ্গী হতে চলেছে৷ আগামী ১৭ জুন রস্তভ-অন-ডনে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল৷ ২২ ও ২৭ জুন গ্রুপে তাদের প্রতিপক্ষ যথাক্রমে কোস্টারিকা ও সার্বিয়া৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর