,

ঈদে ঝরঝরে শুকনো সেমাই

news-image

অনেকেই শুকনো সেমাই খেতে পছন্দ করেন। তাই আপনাদের জন্য এই রেসিপি। চলুন দেখে নিই, কীভাবে তৈরি করবেন ঝরঝরে শুকনো সেমাই।

উপকরণ

১. সেমাই—২৫০ গ্রাম

২. চিনি—আধা কাপ

৩. নারকেল—এক কাপ

৪. বাদাম—দুই চামচ

৫. কিশমিশ—দুই চামচ

৬. ঘি—পরিমাণমতো

৭. এলাচ—দুটি

৮. তেজপাতা—একটি

৯. লবণ—এক চিমটি

প্রস্তুত প্রণালি

প্রথমে একটি প্যান বসিয়ে নিন এবং তাতে তিন চা চামচ ঘি, একটি তেজপাতা, দুটি এলাচ, দুটি দারুচিনি সামান্য পরিমাণ ভেজে নিন। এখন এর মধ্যে সেমাই দিয়ে দিন (সেমাই ভেঙে দিতে হবে)। সেমাই হালকা করে (দুই মিনিট) ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিন আধা কাপ পরিমাণ চিনি, এক চিমটি পরিমাণ লবণ এবং এক কাপ পরিমাণ নারিকেল। ভালো করে নেড়েচেড়ে নিতে হবে চিনি না গলা পর্যন্ত। এখন এর মধ্যে কিশমিশ ও বাদাম দিয়ে দিতে হবে। আপনারা ইচ্ছা করলে যেকোনো বাদাম ব্যবহার করতে পারেন। হালকা পরিমাণ পানি হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে যেন সেমাই বেশি শক্ত হয়ে না যায়। হয়ে গেল সুস্বাদু ঝরঝরে শুকনো সেমাই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী