,

‘আলতা দুধে’ শাকিব-অপু (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : একটা সময় ছিল, যখন ঈদ মানেই শাকিব-অপুর একাধিক ছবি। তবে পারিবারিক কারণে তাঁদের মধ্যে দূরত্ব বাড়ায় এখন আর তাঁরা ক্যামেরার সামনে একসঙ্গে দাঁড়াচ্ছেন না। এরই মধ্যে তাঁদের অভিনীত শেষ ছবিটি মুক্তির অপেক্ষায়। আসছে ঈদে মুক্তি পাচ্ছে ‘পাংকু জামাই’।

এই ছবির মাধ্যমে আবারও দর্শক তাঁদের রসায়ন দেখতে পাবেন বড় পর্দায়। আবদুল মান্নান পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন মোজাম্মেল সরকার।

গতকাল দিবাগত রাতে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেল আনলিমিটেড অডিও ভিডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে পাংকু জামাই ছবির গান ‘আলতা দুধে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর ও কনকচাঁপা।

গানটি নিয়ে পরিচালক আবদুল মান্নান বলেন, ‘এই গানটি আমরা শুটিং করেছি কক্সবাজারে সমুদ্রসৈকতে। ছবির গল্পের প্রযোজনে এমন সুন্দর কথার একটি গানের প্রয়োজন ছিল। আমাদের ছবির গল্পের সঙ্গে মিলিয়ে গানটি করার চেষ্টা করেছি।’

পরিচালক মান্নান আরো বলেন, ‘আসলে একটা সময় ছিল, গল্পের সময় নায়ক-নায়িকারা যে পোশাক পরত, সে পোশাক পরেই ছবির গানে অভিনয় করত। তবে সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। তারপরও সিনেমার গান করার সময় মাথায় রাখতে হয় কোন চরিত্র গান করছে, গল্পের কোন পর্যায়ে গানটি হচ্ছে।’

২০১৬ সালে ছবির শুটিং চলাকালে হঠাৎই ‘নিখোঁজ’ হন অপু বিশ্বাস। তার পর বন্ধ হয়ে যায় ‘পাংকু জামাই’ ছবির কাজ। দেড় বছর পর আবার তিনি ফিরে আসেন ছেলে জয়কে নিয়ে। অবশ্য পরে ‘পাংকু জামাই’ ছবির শুটিং শেষ করে দেন তিনি। এই ছবিতে শাকিব খান, অপু বিশ্বাস ছাড়াও অভিনয় করেছিলেন পুষ্পিতা পপি, এ টি এম শামসুজ্জামান।

https://youtu.be/593ZWOI9gtA?t=64

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর