মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্লেন থেকে নামার পর গিফট আর গিফট’

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রি‌কেট দলের জন্য দিনটি অনন্যই ছিল। ইউএস বাংলা এয়ারলাইন্স যোগে মালয়েশিয়া থেকে এশিয়া সেরার মুকুট জিতে সোমবার সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে দেশের মাটি স্পর্শ করার পর থেকেই সেই যে উপহারের পাওয়া শুরু করেছে যার শেষ হয়েছে অভ্যর্থনাস্থল হোটেল সোনারগাঁওয়ে এসে।

বিমানবন্দরে পরিবার থেকে শুরু করে স্বপ্লিল শিরোপাজয়ী দলকে উপহার দিতে কার্পণ্য করেননি স্বজনরাও।

আর হোটেল সোনারগাঁয়ে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মুখে শুনলেন ২ কোটি টাকা বোনাসের ঘোষণা।

উপহারের এমন সমাহারে তাই যারপরনাই খুশি টাই‌গ্রেস দলপতি সালমা খাতুন।

‘প্লেন থেকে নামার পরেই গিফট আর গিফট পেয়ে আসছি। অনেক আনন্দ লাগছে।’ সোমবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে দেয়া এক প্র‌তি‌ক্রিয়ায় তিনি একথা বলেন।

পরাশক্তি ভারতকে হারিয়ে সালমার দল এশিয়া কাপের চ্যাম্পিয়ন হলেও টুর্নামেন্টে তাদের শুরুটা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়েই হয়েছিল। কিন্তু তারপরেও দমে যায়নি লাল সবুজের অদম্য বাঘিনীরা।

বরং দ্বিগুণ আত্মবিশ্বাসে বাকি চার প্রতিপক্ষ; পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে মোকাবেলা করেছে বলেই এমন সাফল্য ধরা দিয়েছে বলে মত তার।

সালমা বলেন, ‘ শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ার পরেও আত্নবিশ্বাস হারাইনি। আমরা জানতাম যে ঠিকই ফিরতে পারবো এবং পেরেছি।’

এ জাতীয় আরও খবর

গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে?

মেসি নির্ভর আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত তারকারা

জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়েকে নকআউটে তুললেন হালান্ড

মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

এমবাপের জোড়া গোলে নকআউটে ফ্রান্স

অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড

‘একটি দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্কতায় আছে’

অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’

ইরানি তেলে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে যে কারণে ‘হাই অ্যালার্ট’

চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ