,

মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের প্রতি সালমার কৃতজ্ঞতা (ভিডিও)

news-image
নিউজ ডেস্ক : নারী ক্রিকেট দলের এশিয়া কাপ জয়ের ঘটনায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সারাদেশের সব ক্ষেত্রেই আলোচনার বিষয়বস্তু এখন নারী দলের মেয়েরা।

 

 

 

 

 

 

 

কুয়ালালামপুর থেকে দেশে ফিরে বিসিবির আনুষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানে নারী ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বলেন ‘চ্যাম্পিয়ন হয়ে আমরাও অভিভূত।’ বিসিবির তরফ থেকে নগদ ১০ লক্ষ টাকা পুরস্কারপ্রাপ্তি সম্পর্কে সালমার প্রতিক্রিয়া ছিল এমন, ‘নগদ অর্থ পুরস্কারের চেয়েও আমরা এখন যে সাড়াটা পেয়েছি সেটাই আমার কাছে বড় পাওয়া। আগামী দিনে নারী ক্রিকেটের উন্নতির বড় সোপান হিসেবে কাজ করবে এটি।’

কুয়ালালামপুর ছাড়ার আগে মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা প্রবাসে থাকেন। কুয়ালালামপুর থেকে ছুটে এসে আমাদের খেলা কাভারেজ করেছেন, এই জন্য আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনাদের আন্তরিকতা ভালো বাসা আমরা কখনো ভুলবোনা। আপনারা প্রতিটি ম্যাচে আমাদের সঙ্গ দিয়েছেন’।

 

 

 

 

 

 

 

সালমা আফসোস করে বলেন, ‘এটা একটা আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশ থেকে কোনো মিডিয়া আসেনি।
আপনাদের আন্তরিকতা সত্যি প্রশংসনীয়। আপনাদের নিউজ প্রচারে প্রবাসী বাংলাদেশিরা জেনেছে। তারা কাজ ফেলে রেখে আমাদের উৎসাহ দেওয়ার জন্য কুয়ালালামপুরের কিনারা ওভারেল ছুটে এসেছে। প্রবাসীদের ভালোবাসায় আমরা সত্যিই মুগ্ধ। গ্যালারি আমাদেরকে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দিয়েছে তারা। প্রবাসীরা দেশের রেমিটেন্স যোদ্ধা। প্রবাসীদের ভালোবাসায় আমরা যেন সামনে আরো এগিয়ে যেতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি’। দেশ সংবাদ
ভিডিওতে দেখুন:

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর