,

দেশের পথে প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগদান দিয়ে দেশটিতে চারদিনের সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১১ জুন) স্থানীয় সময় ৩টার দিকে টরোন্টোর পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস্ এয়ারলাইন্সের ইকে-২৪২ ফ্লাইটে দেশের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে শেখ হাসিনাকে বিদায় জানান কানাডায় বাংলাদেশের হাই কমিশনার মিজানুর রহমান ও কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক জনাথন সুভে।

ঢাকার পথে রওনা হওয়ার আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন কানাডার মিয়ানমার বিষয়ক দূত বব রে, কানাডার সাসকাচোয়ান প্রদেশের উপ প্রধানমন্ত্রী জেরেমি হ্যারিসন এবং কমার্শিয়াল কোঅপারেশন অব কানাডার প্রেসিডেন্ট মার্টিন জাবলোকি।

দুবাইয়ে যাত্রবিবরতী করে মঙ্গলবার (১২ জুন) রাতে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে, বৃহস্পতিবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা থেকে রওনা হয়ে দুবাই ও টরেন্টোতে যাত্রাবিরতি দিয়ে কুইবেক আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের প্রথম দিনে শুক্রবার (৮ জুন) রাতে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে আসা অন্য নেতাদের সঙ্গে কানাডার গর্ভনর জেনারেল জুলি পায়াতের (Julie Payette) নৈশ ভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ জুন) কুইবেকে হোটেল La Manoir Richelieu এ জি-৭ আউটরিচ সম্মেলনে যোগদেন প্রধানমন্ত্রী।

স্থানীয় সময় দুপুর ১২টায় সম্মেলন স্থলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

জি-সেভেন আউটরিচ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও জি টোয়েন্টি জোটের বর্তমান সভাপতি আর্জেন্টিনার প্রেসিডেন্ট, ক্যারিবিয়ান কমিউনিটির চেয়ার হাইতির প্রেসিডেন্ট, জ্যামাইকার প্রধানমন্ত্রী, কেনিয়ার প্রেসিডেন্ট, মার্শাল আইল্যান্ডসের প্রেসিডেন্ট, নরওয়ের প্রধানমন্ত্রী, আফ্রিকান ইউনিয়নের বর্তমান সভাপতি রুয়ান্ডার প্রেসিডেন্ট, সেনেগালের প্রেসিডেন্ট, সেসেলসের প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট, ভিয়েতনামের প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ এর ব্যবস্থাপক, অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (ওইসিডি) সেক্রেটারি জেনারেল, জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দেশ এবং সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর