,

ঈদ হতে পারে শনিবার: আবহাওয়া অধিদপ্তর

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশের আকাশে আগামী শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখার সম্ভাবনা আছে। এই হিসেবে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সোমবার এই তথ্য জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক।

তিনি বলেন, শুক্রবার চাঁদের বয়স থাকবে ১ দশমিক ৭৩ দিন। এই অবস্থায় সূর্যাস্তের সময় চাঁদের অলটিচ্যুড ২০ ডিগ্রি ১৪ মিনিট। এদিন সূর্যাস্তের সময় চাঁদের অ্যাজিমুথ অ্যাঙ্গেল ২৮৪ ডিগ্রি ১৭ দশমিক ৭ মিনিট।

কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে ১৫ তারিখ বাংলাদেশের আকাশে কোথাও কোথাও চাঁদ দেখা যেতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

তবে এই বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের দীন ই দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক জানান, গতবারও আবহাওয়া অধিদপ্তর দেশের ৭৫ ভাগ জায়গায় চাঁদ দেখার কথা বলেছিল। কিন্তু পরে তাদের পক্ষ থেকেই জানানো হয় যে ৪৭টি জেলার কোনও জায়গা থেকে চাঁদ দেখা যায়নি।

তিনি আরও বলেন, চাঁদ দেখার আগে নিশ্চিত করে কিছু বলা যায় না। অনেক সময় আবহাওয়া অফিসের কথা ঠিক হয়, অনেক সময় ঠিক হয় না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর