,

আজ সকালে ট্রাম্প-কিমের ঐতিহাসিক বৈঠক

news-image

আন্তর্জাতিক ডেস্ক: আজ মঙ্গলবার ১২ জুন সিঙ্গাপুরের স্থানীয় সময় সকাল ৯টায় সান্তোসা দ্বীপের ক্যাপেলা হোটেলে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। খবর ইন্ডিপেনডেন্ট।

হোয়াইট হাউসের কর্মকর্তা কেলিয়ান কনওয়ে জানিয়েছেন, চুক্তি করতে দুই থেকে পাঁচটা বৈঠক পর্যন্ত হতে পারে।
best হোয়াইট হাউস জানিয়েছে, বৈঠক যদি ভালো হয় তাহলে প্রথম বৈঠকের পরে আরও বৈঠক হবে। প্রয়োজন হলে ১৩ জুনও বৈঠক হতে পারে। সময়সূচী সেইভাবেই নির্ধারণ করা আছে। আর যদি ভালো ইঙ্গিত না পাওয়া যায় তাহলে প্রথম বৈঠকেই প্রেসিডেন্টের সিঙ্গাপুর সফরের সমাপ্তি ঘটবে।

প্রেসিডেন্ট ট্রাম্পও শনিবার বলেছেন, বৈঠক সফল হবে কিনা তা আমি এক মিনিটেই বুঝতে পারবো। স্পর্শ এবং অনুভবের মাধ্যমে আমি এটা বুঝতে পারি।

হোয়াইট হাউজের পক্ষ থেক জানানো হয়েছে স্থানীয় সময় সকাল ৯টায় দুই নেতা দেখা করবেন।
তবে পারমাণবিক অস্ত্রের কার্যক্রম বন্ধ করার আগ পর্যন্ত উত্তর কোরিয়ার বিপক্ষে নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।
ধারণা করা হচ্ছে, বৈঠকের প্রধান আলোচনার বিষয় হবে কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র কার্যক্রম বন্ধ করার ইস্যুটি।

কয়েকজন বিশ্লেষক ধারণা করছেন দুই কোরিয়ার মধ্যকার দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তিও হতে পারে এই বৈঠকের মাধ্যমে।
দুই নেতার বহু প্রতীক্ষিত বৈঠকটি শেষ পর্যন্ত হবে কিনা তা নিয়েই সন্দেহ ছিল। গতমাসে একপর্যায়ে ট্রাম্প এই বৈঠকটি বাতিলও ঘোষণা করেছিলেন।

সোমবার হোয়াইট হাউজ মুখপাত্র সারাহ স্যান্ডার্স সাংবাদিকদের জানান, উত্তর কোরিয়া সম্পর্কে নিজের জাতীয় নিরাপত্তা বাহিনীর কাছ থেকে প্রতিদিন নির্দেশনা নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সবশেষ কথা আগামীকাল ট্রাম্প-কিমের বৈঠকের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর