,

সজলকে কেন মারছেন প্রভা?

news-image

বিনোদন প্রতিবেদক : সজলের হাত ও চোখ বাঁধা। পশেই হিংস্র প্রভা। কোনো একটা কিছুর প্রতিশোধ নিতে চান তিনি সজলকে মেরে। কী সেই প্রতিশোধ? উত্তর জানা যাবে আসছে রোজা ঈদ উপলক্ষে প্রচার হওয়া নাটক ‘টক ঝাল মিষ্টি’ দেখে।

সম্প্রতি নাটকটি নির্মাণ করেছেন সুমন আনোয়ার, রচনাও তার। ঈদুল ফিতর উপলক্ষে চ্যানেল নাইনে ‘টক ঝাল মিষ্টি’ প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৪৫মিনিটে। এতে জুটি বেঁধেছেন সজল ও প্রভা।

সজল বলেন, ‘ঈদে সাধারণ হাসির নাটক-টেলিছবিগুলোই বেশি নির্মিত হয়। তবে এটি একটি ব্যাতিক্রমী গল্প। প্রভা ও আমি চেষ্টা করেছি ভালো কাজ করার। আশা করছি নাটকটি দর্শকের মন ভরাবে।’

নাটকের গল্পে দেখা যাবে, পিজা ডেলিভারি দিতে এসে আবেদনময়ী লুনার ফাঁদে পরে যায় সজল। ডেলিভারির কাজ শেষ করে সজল দ্রুত প্রস্থান করতে চাইলেও লুনা নানান ফাঁদে সজলকে আটকে ফেলে। খুব দ্রুতই সজল লুনার প্রেমের ফাঁদে পা দেয়।

পূর্বের রিলেশন ব্রেকআপের পর থেকে লুনা ছেলে জাতির প্রতি এক ধরনের বিদ্বেষ মনোভাব নিয়ে প্রতিশোধের সুযোগ খুঁজে বেড়ায়। সহজ সরল সজল লুনার এই কুট কৌশল কোনোভাবেই আঁচ করতে পারে না। গোপন ক্যামেরায় ভিডিও করে সজলকে ফাসানো এবং চাকরিচ্যুত করার যে গোপন মিশনে লুনা পিজা কল করেছিলো তার অনেকটাই সাকসেস হয়ে যায়। কিন্তু ঘটনা ঘটে অন্য জায়গায়। সেটা দেখা যাবে নাটকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর