,

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সেরা সাফল্য : পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল যা পারেনি তাই করে দেখালো বাংলাদেশের নারী ক্রিকেট দল। নারী এশিয়া কাপে অংশ নিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জয় করেছে বাংলাদেশ। ফাইনালে ভারতের মতো পরাশক্তিকে দাপটের সঙ্গে হারায় সালমা-রুমানারা।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের কোন মহাদেশীয় শিরোপা জিতে উল্লসিত পুরো বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের মতে, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সেরা সাফল্যই এটি।

নারী ক্রিকেটারদের দেশে ফেরার পর তাদের জন্য আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পাপন বলেন, ‘দেশের ক্রিকেট ইতিহাসে নয়, বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় সাফল্য। কারণ আমরা এখনো কোন মহাদেশীয় শিরোপা জিততে পারিনি।’

এশিয়া কাপের সাফল্যের পুরস্কার হিসেবে নারী ক্রিকেট দলকে ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি দলের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকা পুরস্কার দেয় বিসিবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর