,

সেলিম খানের কোনও ছবিতে আর কাজ করব না : শাকিব

news-image

বিনোদন ডেস্ক : শাকিব খান। ঢালিউডের অন্যতম শীর্ষ নায়ক। বর্তমানে ‘ভাইজান এলো রে’ ছবির প্রমোশনের জন্য কলকাতায় রয়েছেন এই অভিনেতা।

এদিকে, ফিল্মপাড়ায় গুঞ্জন উঠেছে কলকাতা যাওয়ার প্রাক্ককালে শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের সঙ্গে নির্মিতব্য তিনটি ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। এমনকি তিনটি ছবির জন্য প্রারিশ্রমিক হিসেবে অগ্রীম এক কোটি টাকা নিয়েছেন তিনি। এছাড়া কেউ কেউ বলছেন, এবারের ঈদে হার্টবিট প্রোডাকশনের ‘সুপার হিরো’ যেন মুক্তি না পায় সেজন্য পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন শাকিব খান। কিন্তু এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তিনি।

সোমবার সন্ধ্যায় কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, এই মুহূর্তে আমি কলকাতায় ‘ভাইজান এলো রে’ ছবির প্রমোশন নিয়ে ব্যস্ত রয়েছি। এরইমধ্যে এসব গুজব ছাড়ানো হচ্ছে। যা মিথ্যা ও ভিত্তিহীন।

শাকিব খান আরও বলেন, আমি নিজেও চাই ‘সুপার হিরো’ মুক্তি পাক। ছবিটি আন্তর্জাতিকমানের। আমি অনেক কষ্ট করেছি এই ছবির জন্য।

সেলিম খানের সঙ্গে চুক্তির ব্যাপারে তিনি জানান, হ্যাঁ সেলিম খান তিনটি ছবির প্রস্তাব নিয়ে এসেছিল। কিন্তু ছবির চিত্রনাট্য পছন্দ না হওয়ায় আমি তাকে না করে দিয়েছি। এমনকি এরপর থেকে সেলিম খানের কোনও ছবিতে আর কাজ করব না বলেও সিদ্ধান্ত নিয়েছি। সূত্র : বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর