,

সিঙ্গাপুরে নিজস্ব টয়লেট নিয়ে এসেছেন কিম জং উন

news-image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে বসছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। মঙ্গলবার সিঙ্গাপুরের সেন্তোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে মিলিত হবেন এ দুই নেতা। বৈঠক অংশ নিতে ইতোমধ্যে সিঙ্গাপুরে পৌঁছেছেন কিম জং উন, সঙ্গে নিয়ে এসেছেন নিজস্ব ভাসমান টয়লেট।

উত্তর কোরিয়ার এই নেতার সবসময় ভ্রমণ সঙ্গী হয় বেশ কিছু টয়লেট; এর মধ্যে একটি টয়লেট রয়েছে তার নিজের মার্সিডিজ গাড়ির ভেতরেও।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম ডেইলি নর্থকোরিয়া ২০১৫ সালে এক প্রতিবেদনে জানায়, কিম জং উনের ব্যক্তিগত ট্রেনেই শুধু তার বিশ্রাম কক্ষ আছে এমনটা নয় বরং তিনি মাঝারি অথবা ছোট আকারের যে গাড়ি অথবা বিশেষ বাহনে ভ্রমণ করেন না কেন তার সবগুলোই নকশা করা হয় পাহাড়ি অথবা তুষারাবৃত পথেও চলাচলের উপযোগী করে।

উত্তর কোরিয়ার এই নেতার শারীরিক অবস্থা নিয়ে সর্বোচ্চ গোপনীয়তা বজায় রাখা হয়। উত্তর কোরিয়ার গার্ড কমান্ডের সাবেক সদস্য লি ইয়ুন-কিওল বলেন, পাবলিক টয়লেট ব্যবহার করেন না উত্তর কোরিয়ার এই নেতা। বরং সফরের সময় তার আশপাশে সবসময় রাখা হয় ভাসমান টয়লেট।
তিনি বলেন, নেতার মল পরীক্ষা করলে তার শারীরিক অবস্থার তথ্য পাওয়া যেতে পারে; যে কারণে এই বর্জ্য যেখানে সেখানে বর্জন করা হয় না। জাগো নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর